1. admin@kagojerbarta.com : admin :
  2. motalebsenbag1@gmail.com : Md.Abdul Motaleb :
  3. vision3zero@gmail.com : Shahidul islam sharif :
  4. zonebd62@gmail.com : staffreporter202527 :
ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের নান্দাইলে চাল, ঢেউটিন ও হুইল চেয়ার বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী 

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইলে সরকারের সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং ১৫টি মাদ্রাসার জন্য জিআর চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকালে নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শহিদুল্লাহ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজনুল ইসলাম আকন্দসহ নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ এবং উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়তে বর্তমান সরকার দুর্নীতিকে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে। নান্দাইলেও কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। সাধারণ মানুষের হক যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না।

তিনি বিএনপি সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসহ দেশ ও জনগণের স্বার্থে সব ধরনের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন। বিএনপি ক্ষমতায় এলে দেশ ও জনগণের উন্নয়ন হয়, এটা তাঁর প্রমাণ।

বক্তৃতা শেষে ১৫টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জিআর চালের বরাদ্দপত্র এবং স্থানীয় দুস্থ-অসহায় ৩০টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরীর চেক বিতরণসহ ১০ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে উন্নত মানের হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে চাল, ঢেউটিন ও হুইল চেয়ার বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী 

আপডেট সময় : ০৬:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬