1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠি কীর্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাদিম শরীফ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন (এডহক) কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১) ধারা অনুযায়ী ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন সৈয়দ আফরুজ্জামান। শিক্ষক সদস্য হিসেবে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত হয়েছেন লিটন কুমার দাস এবং অভিভাবক সদস্য হিসেবে জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত হয়েছেন মোঃ ইলিয়াস হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের বিদ্যালয় পরিদর্শক মোঃ সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। পত্রের অনুলিপি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং কমিটির সদস্যদের কাছে প্রেরণ করা হয়েছে।
নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি কীর্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

আপডেট সময় : ০৩:৫৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬