মাদক ও সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতার লক্ষ্যে জনসমাবেশ
কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহি সোনাকান্দা দারুল হুদা দরবার শরিফের অঙ্গ ও সহযোগী সংগঠন সমাজ সংস্কার ফোরাম ০১ নং শ্রীকাইল ইউনিয়ন শাখার উদ্যোগে মাদক ও সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতার লক্ষ্যে জনসমাবেশের আয়োজন করা হয়েছে। আগামী ২৭শে জুন রোজ শনিবার বেলা ০৩ ঘটিকায় সোনাকান্দা দারুল হুদা দরবার শরিফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ এবং সোনাকান্দা দারুল হুদা দরবার শরিফের গদ্দি নীশিন পীর সাহেব কেবলা অধ্যক্ষ আল্লামা মাহমুদুর রহমান। উক্ত সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন আলেম উলামা, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি গন, সমাজ সেবক ও বাংলাদেশ তালীমে হিযবুল্লাহ, ইসলামী যুব কাফেলা, ইসলামী ছাত্র কাফেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আরও উপস্থিত থাকবেন সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত সুনামধন্য মুহাদ্দিস, মুফাস্সির, ফ্বকীহ,আদিব সহ সকল স্তরের আসাতাযায়ে কেরাম। বর্তমান যুবসমাজ, মাদক ও সামাজিক অবক্ষয়ের কথা মাথায় রেখে এই সমাবেশের আয়োজন করা হয়। এই জনসমাবেশের জনসচেতনতামূলক স্লোগান গুলো হল: মাদককে না বলুন, জীবনকে হ্যা বলুন। মাদকাসক্তি একটি ব্যাধি, সচেতনতাই মুক্তি। সুস্থ দেহ, সুন্দর মন; মাদকে নেই কোনো জীবন। মাদক ছেড়ে বই পড়ুন, সুন্দর ভবিষ্যৎ গড়ুন। মাদকের ছোবল থেকে বাঁচাই দেশ, মাদকমুক্ত বাংলাদেশ। এই সচেতনতামূলক জনসমাবেশে আন্দোলন ও পতিরোধমূলক স্লোগান গুলো হল : চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। মাদককে করব পরিহার, সমাজ হবে চমৎকার। রুখো মাদক, বাঁচাও যুবসমাজ।দেশ ও জাতির শত্রু যারা, মাদক ব্যবসায়ী তারা।























