1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে মৎস্য চাষিদের মাঝে চুন, সবজি বীজ ও মাছের খাদ্য বিতরণ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের পীরগঞ্জ উপজেলায় উপজেলা পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় নির্বাচিত মৎস্য চাষিদের মাঝে চুন, সবজি বীজ ও মাছের খাদ্য বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ জন নির্বাচিত মৎস্য চাষির মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক দীপা রানী বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন এবং আতাউর রহমান বিটু।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হচ্ছে।

মোঃ মুন্না মিয়া
প্রতিনিধি, পীরগঞ্জ (রংপুর)

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে

পীরগঞ্জে মৎস্য চাষিদের মাঝে চুন, সবজি বীজ ও মাছের খাদ্য বিতরণ

আপডেট সময় : ১০:৫৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬