1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে মাদক বিক্রির সময় বাবা-ছেলে আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মাদক কেনাবেচার সময় ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৪৩টি ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট সদরের সানমুন ক্লাব সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আজম ও তাঁর ছেলে ফাহিম।

পুলিশ জানায়, পূর্ব তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে মাদক কেনাবেচার সময় হাতেনাতে তাঁদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৪৩টি ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা।

স্থানীয় সূত্রের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে বিবিরহাটসহ ফটিকছড়ির বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তাঁদের বিরুদ্ধে একটি মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে এখনো কোনো রায় হয়নি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ফটিকছড়িতে মাদক বিক্রির সময় বাবা-ছেলে আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার

আপডেট সময় : ০৫:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬