1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা

মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়া ।
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বগুড়া শহরের সাতমাথাস্থ হোটেল শ্রমিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৪ জুলাই বগুড়া টিটু মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে ২৭ জুন মনোনয়নপত্র বিক্রয়, ৩০ জুন মনোনয়নপত্র জমা গ্রহণ এবং ৪ জুলাই বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ও প্রার্থিতা ঘোষণা করা হবে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পপন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বগুড়া শহর শ্রমিক দলের সাবেক সভাপতি ও বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সদস্য সোহরাব হোসেন লাইজু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বগুড়া জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট পরাগ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সদস্য বিশিষ্ট সাংবাদিক মেহেদী হাসান লিটন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু, জাতীয়তাবাদী হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাদিক আলী, জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক বি.এম. বকুল মোল্লা এবং বিএনপি নেতা আমিনুল ইসলাম স্বপন।
এছাড়াও অনুষ্ঠানে বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রায়হান আলী রানু, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল মণ্ডলসহ ইউনিয়নের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে

বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট সময় : ০৩:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬