1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতার লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

মো: মাইনুদ্দিন খান রিপোর্টার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার সোনাকান্দা দারুল হুদা দরবার শরিফের অঙ্গ ও সহযোগী সংগঠন সমাজ সংস্কার ফোরাম এর উদ্যোগে ২৭শে জুন বেলা দুপুর ০২ ঘটিকায় মাদক ও সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতার লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম এর পরিচালনায় এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন শ্রীকাইল কে কে আর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসীরুদ্দীন সাহেব। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন যখন আমরা কোনো সংকটের মুখোমুখি হই তখন আমাদের আস্থার জায়গা সোনাকান্দা দারুল হুদা দরবার শরিফের পীর সাহেব কেবলা। উলামায়ে কেরামের পক্ষে বক্তব্য দিতে গিয়ে মাওলানা মো: শফিকুল ইসলাম বলেন কোনো ধর্মেই মাদক‘কে স্বীকৃতি দেয়নি। শিক্ষা বিদদের পক্ষ হতে বক্তব্য দিতে গিয়ে সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত সুনামধন্য মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল সাহেব বলেন সরকারকে আহ্বান জানাব প্রত্যেক শ্রেণির পাঠ্যবইয়ে যেন মাদকের কূফল তুলে ধরা হয়। শ্রীকাইল সরকারী কলেজের উপাধ্যক্ষ সাহেব বলেন মাদক নির্মুলে আমাদের শিক্ষক সমাজের পাশাপাশি অবিভাবকবৃন্ধের সচেতন হতে হবে। হিন্দু সমাজ সংস্কারক দয়ানন্দ ঠাকুর বলেন আমরা হিন্দু হতে পারি কিন্তু বিশ্বাস করি পৃথিবীর সর্বশ্রেষ্ট মহা মানব হযরত মোহাম্মদ (স:)। তিনি আগমনে পর যেভাবে মাদক দূর হয়েছিল সেই ভাবে আমাদের সমাজ থেকে মাদক দুর করতে হবে। বাঙ্গরা বাজার থানার দ্বিতীয় অফিসার বলেন আমরা একটি মাদক অপরাধী ধরলে যেভাবে স্বাধারন জনগণের সহায়তা দরকার তেমন সহায়তা আমরা পাচ্ছি না। শ্রীকাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: বশির বলেন মাদক নির্মুলে আমরা নেত্রীত্ব স্থানীয় যারা আছি তাদের সাথে ইমাম সাহেব আলেম উলামা পীর মাশায়েক এবং সর্বস্তরের লোকদের সহায়তা করতে হবে। বর্তমান চেয়ারম্যান মো : ইকবাল বাহার বলেন মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের জনপ্রতিনিধিগনের করনীয় হলো সুষ্ঠু ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। সাংবাদিক এম কে আই বক্তব্য দিতে গিয়ে বলেন মাদক নির্মুল করতে আমাদের সংবাদ কর্মীদেরকে স্বাধীনতা দিতে হবে। ঐতিহ্য সভাপতি কুমিল্লা জেলা রিপোর্টার মো: জাহাঙ্গীর আলম (ইমরুল) বলেন আমরা সাংবাদিক দেরকে খবর দেই কিন্তু একটা ছেলে সম্পুর্ন মাদক আসক্ত হওয়ার পর। ডা. মো: নাজমুস সাকিব বলেন মাদকাসক্ত একটি ব্যাদি এই ব্যাদি থেকে বাঁচতে হলে মাদক কে ঘৃণা করে মাদক সেবিকে বিজ্ঞানের পরামর্শ অনুযায়ী বুঝাতে হবে। অভিভাবক বৃন্দের পক্ষ হতে জনাব মো: কাউসার আলম বলেন আমাদের অবিভাবকদের জানা উচিত আমার ছেলে/মেয়ে সঠিক সময়ে স্কুলে যাচ্ছে কি-না এবং সঠিক সময়ে স্কুল থেকে বাড়িতে আসছে কি-না সে বিষয়ে আমাদের সর্তক থাকতে হবে। শ্রীকাইল সরকারি কলেজের সাবেক অধ্যাপক জনাব শ্যামপ্রসাদ ভট্টাচার্য বলেন সোনাকান্দার সম্মানিত সুনামধন্য পীর সাহেবের এই পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই। আরও বক্তব্য রাখেন জনাব আব্দুল মোমেন, জনাব মনিরুল হক জর্জ সহ আরও অনেক আমন্ত্রিত অতিথি বৃন্দ। আরও উপস্থিত ছিলেন সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত সুনামধন্য আাসাতাজায়ে কেরাম। প্রধান অতিথির বক্তব্যে সোনাকান্দা দারুল হুদা দরবার শরিফের পীর সাহেব হুজুর বলেন শ্রীকাইল ইউনিয়ন থেকে এই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম ইনশাআল্লাহ এর ধারাবাহিকতা সারা দেশে অব্যাহত থাকবে। তিনি মাদক নির্মুল করার জন্য সবাইকে এগিয়ে আসার শপথ বাক্য পাঠ করান। অবশেষে তিনি মিলাদ কিয়াম ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে

মাদক ও সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতার লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬