1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লোডশেডিংয়ের দুঃসহ বাস্তবতায় ঈশ্বরগঞ্জ, সংসদ সদস্যের পোস্টে সমাধানের ইঙ্গিত

মিয়া সুলেমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিন ধরে তীব্র লোডশেডিংয়ে ভোগা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিদ্যুৎ সরবরাহের চলমান সমস্যা নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতিও হয়েছে। তবে বিদ্যমান সংকট রাতারাতি দূর করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

সংসদ সদস্য জানান, এতদিন ঈশ্বরগঞ্জের বিদ্যুৎ সরবরাহ পিডিবির কেওয়াটখালী গ্রিডের সঙ্গে সংযুক্ত থাকায় লোডশেডিংয়ের প্রয়োজন হলে ঢাকা থেকে ওই লাইন বন্ধ করে দেওয়া হতো। এর ফলে গৌরীপুর ও নান্দাইল এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও ঈশ্বরগঞ্জের মানুষ তুলনামূলক বেশি সময় লোডশেডিংয়ের শিকার হতেন।

তিনি দাবি করেন, গত কয়েক দিনের প্রচেষ্টায় ঈশ্বরগঞ্জের ওই সংযোগ পৃথক করা সম্ভব হয়েছে। এর ফলে বর্তমানে আগের তুলনায় বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

তবে তিনি বাস্তব পরিস্থিতিও তুলে ধরে বলেন, ঈশ্বরগঞ্জে বর্তমানে প্রায় ৭ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ পাওয়া যাচ্ছে প্রায় ৬ মেগাওয়াট। একইভাবে পল্লী বিদ্যুৎ ব্যবস্থাতেও প্রায় ৬ মেগাওয়াট ঘাটতি রয়েছে। পাশাপাশি যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়া, বিদ্যুৎ লাইন পুড়ে যাওয়া এবং অবকাঠামোগত বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কাজ চলছে।

এদিকে, বিদ্যুৎ পরিস্থিতির আরও উন্নতির জন্য এলাকাবাসীর প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “সমস্যা সমাধানে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সবার সহযোগিতা ও ধৈর্যই আমাদের এই সংকট কাটিয়ে উঠতে সহায়তা করবে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৩৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

লোডশেডিংয়ের দুঃসহ বাস্তবতায় ঈশ্বরগঞ্জ, সংসদ সদস্যের পোস্টে সমাধানের ইঙ্গিত

আপডেট সময় : ১১:৩৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬