1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় শুরু হলো তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ ও ফসল, কৃষি যন্ত্রপাতি, জলবায়ু সহনশীল চাষাবাদ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি উদ্ভাবন নিয়ে মোট ১২টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়েছে। উদ্বোধনের পর অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবনের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।

আয়োজকরা জানান, আগামী ৪ জুলাই পর্যন্ত প্রতিদিন মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌর এলাকার শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করছেন। মেলার মূল লক্ষ্য কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে পরিচিত করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর কৃষি কৌশল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী প্রদীপ মজুমদার এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মামুনুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাত নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর স্মার্ট কৃষি ব্যবস্থার প্রসার অপরিহার্য। তিনি জানান, নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষকদের আয় বাড়াতে কৃষি বিভাগ আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে ধারাবাহিকভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, কৃষিকে আরও টেকসই ও লাভজনক করতে সরকারি প্রণোদনা, আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার এবং বিজ্ঞানভিত্তিক চাষাবাদ সম্প্রসারণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের প্রযুক্তি মেলা কৃষকদের হাতে-কলমে নতুন প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ তৈরি করে, যা ভবিষ্যতে কৃষি উৎপাদন ও লাভজনক চাষাবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলায় অংশ নেওয়া কৃষক-কৃষাণীরা জানান, প্রদর্শিত উন্নত জাতের বীজ, আধুনিক কৃষিযন্ত্র, স্মার্ট কৃষি প্রযুক্তি এবং জলবায়ু সহনশীল চাষাবাদ পদ্ধতি সম্পর্কে তারা নতুন তথ্য ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। এসব প্রযুক্তি মাঠপর্যায়ে প্রয়োগ করতে পারলে উৎপাদন বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং কৃষিকে আরও লাভজনক করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়ায় শুরু হলো তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা

আপডেট সময় : ০১:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬