1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই-আগস্ট মাসে দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, ডেঙ্গু শনাক্তে থানা, উপজেলা ও জেলা পর্যায়ে এনএস১ (NS1) পরীক্ষার কিট পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা ও দেশের বড় শহরগুলোর হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে প্রয়োজন অনুযায়ী সেসব হাসপাতালের সক্ষমতা আরও বাড়ানো হবে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানানো হয়েছে। তার মতে, শুধু চিকিৎসার ওপর নির্ভর করলেই হবে না; মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।

অনুষ্ঠানে তিনি আরও জানান, আগামী ১০ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রধান উপদেষ্টা তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সফর করবেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ২৫ বছর পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অত্যাধুনিক টেন-হেডেড মাইক্রোস্কোপ সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে ক্যানসার শনাক্তকরণ আরও নির্ভুল ও কার্যকর হবে। পাশাপাশি চিকিৎসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে মেডিকেল কারিকুলামে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসন সুবিধা ও সার্বিক অবকাঠামো উন্নয়নের কাজও এগিয়ে চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৩:৫৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬