1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনসমুদ্র

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের ছয় দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শনিবার (৪ জুলাই) সকালে শুরু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

জানানো হয়েছে, শেষ বিদায়ের শোভাযাত্রা ইরাকেও অনুষ্ঠিত হবে। এরপর আনুষ্ঠানিকভাবে তাকে দাফন করা হবে।

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে পৌঁছানোর আগেই সেখানে হাজার হাজার শোকাহত মানুষ জড়ো হন। তাদের অনেকের হাতে ছিল লাল পতাকা, যা প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। এ সময় ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান দিতে দেখা যায় উপস্থিত জনতাকে।

প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিকতা শুরুর আগেই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে বিপুলসংখ্যক মানুষ প্রবেশ করেন। বিশাল প্রাঙ্গণের মূল চত্বর শোকাহত মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে।

অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী তেহরানজুড়ে কঠোর যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনেক মানুষ কয়েক কিলোমিটার হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশনে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন মানুষ। জানাজা ও দাফনের অনুষ্ঠানে অংশ নিতে তারা মেট্রো চালু হওয়ার অপেক্ষায় ছিলেন।

সূত্র: জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

খামেনির শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনসমুদ্র

আপডেট সময় : ০৫:০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬