1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির প্রথম জানাজা আজ, কানায় কানায় পরিপূর্ণ চত্বর

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের চার সদস্যের প্রথম জানাজা আজ (রোববার) অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষের সমাগমের আশা করা হচ্ছে।

রোববার (৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, শনিবার থেকে ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ রাখা হয়েছে। জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জানাজার পর সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ ইরাকের নজফ ও কারবালা শহরে নিয়ে যাওয়া হবে। সব আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে তাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে।

আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালে ইরানের উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শিয়া শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের সময় তিনি রাজতন্ত্রবিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে দেশের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন।

দীর্ঘ সময় নেতৃত্বে থাকা খামেনি ইরানের সামরিক ও আধাসামরিক কাঠামোকে আরও শক্তিশালী করেন এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। তার মৃত্যুর পর উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার ছেলে মোজতবা খামেনি।

সূত্র: আল জাজিরা, তাসনিম নিউজ

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে

খামেনির প্রথম জানাজা আজ, কানায় কানায় পরিপূর্ণ চত্বর

আপডেট সময় : ০৫:০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬