1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত।

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সমন্বিত করার লক্ষ্যে নওগাঁর পোরশায় উপজেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ জুলাই ২০২৬) সকাল ১১টায় পোরশা উপজেলা পরিষদ হলরুমে হেকস ইপার (HEKS/EPER)-এর সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত প্রাইড (PRIDE) প্রকল্পের অধীনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ নাবিলা ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি), মোঃ মামুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ শাহ আলম সরদার, অফিসার ইনচার্জ, পোরশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডা. মোঃ আজিজ আলী, ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, মোঃ মাহমুদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
এছাড়াও সভায় এনজিও প্রতিনিধি ও প্রকল্প সমন্বয়কারী মোঃ তোফাজ্জল হোসেন, প্রাইড প্রকল্পের প্রজেক্ট অফিসার ফারহানা উর্মি এবং প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভার শুরুতে টেকনিক্যাল অফিসার মোঃ আনোয়ার হোসেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রাইড প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, দাতা ও সহযোগী সংস্থার পরিচিতি, স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি)-এর গুরুত্ব এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে প্রকল্পের অবদান সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।
পরে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা দুর্যোগ-পূর্ব প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জরুরি সেবা সমন্বয়, সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্ব ও করণীয় এবং স্থানীয় পর্যায়ে কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম বলেন, “পোরশা উপজেলায় উন্নয়নমূলক কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও সমন্বিতভাবে কাজ করতে হবে। একই ব্যক্তি যেন একাধিক সহায়তার আওতায় না আসে, সেজন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।”
তিনি আরও বলেন, “বর্ষা মৌসুমে কৃষক ও গবাদিপশু মাঠে অবস্থান করায় বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায়। তাই বজ্রপাতের সময় মানুষ ও গবাদিপশুর নিরাপদ আশ্রয়ের জন্য স্থানীয় চাহিদা অনুযায়ী সমন্বিত উদ্যোগে শেড নির্মাণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে স্থানীয় বাস্তবতার আলোকে প্রকল্প প্রণয়নের জন্য ডাসকো ফাউন্ডেশনকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই।”
সভার শেষ পর্যায়ে উপস্থিত সদস্যরা দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সকলের অংশগ্রহণে মতবিনিময় শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

পোরশায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০২:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬