1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা-বিবার-বিটিএস

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে এবার থাকছে নতুন চমক। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের বিরতিতে আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে বিশেষ হাফটাইম শো। এতে বিশ্বের জনপ্রিয় সংগীত তারকা শাকিরা, জাস্টিন বিবার, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস এক মঞ্চে পারফর্ম করবেন।

আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধ শেষে ১১ মিনিটের এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে। ফিফা গ্লোবাল সিটিজেন শিক্ষা তহবিলের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আরও অংশ নেবেন নাইজেরীয় শিল্পী বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান সুরকার ও অর্কেস্ট্রা পরিচালক গুস্তাভো দুদামেল, ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের সদস্যদের নিয়ে গঠিত পিএস বাইশ কোরাস এবং শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর মাপেট চরিত্রগুলো।

এ আয়োজন সম্পর্কে জাস্টিন বিবার বলেন, “ফিফা বিশ্বকাপ এমন একটি মঞ্চ, যা পুরো বিশ্বকে একত্রিত করতে পারে। অন্য কোনো আয়োজনের সেই ক্ষমতা নেই।”

ফিফার এই বিশেষ হাফটাইম শোর সৃজনশীল পরিকল্পনার দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ ফিফা গ্লোবাল সিটিজেন শিক্ষা তহবিলে দেওয়া হবে। এ তহবিলের লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের শিক্ষার জন্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা।

এর আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও একসঙ্গে পারফর্ম করেছিলেন শাকিরা ও বার্না বয়। তাদের পরিবেশিত থিম সং ‘দাই দাই’ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

এদিকে মাঠের লড়াইও পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। শেষ আটে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো, স্পেন খেলবে বেলজিয়ামের বিপক্ষে, নরওয়ে মুখোমুখি হবে ইংল্যান্ডের এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে সুইজারল্যান্ডের সঙ্গে।

গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, যার গোল সংখ্যা আট। দ্বিতীয় স্থানে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও নরওয়ের আর্লিং হালান্ড, দুজনেরই গোল সাতটি। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের গোল ছয়টি।

মাঠের শিরোপা লড়াইয়ের পাশাপাশি বিশ্বসংগীতের তারকাদের উপস্থিতি এবারের বিশ্বকাপ ফাইনালকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন আয়োজকরা।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা-বিবার-বিটিএস

আপডেট সময় : ০৫:০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬