1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘পরাণ’ এ মুগ্ধতা ছড়াচ্ছেন ঈশিকা

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী হুমায়রা ঈশিকা। ‘পরাণ’ শিরোনামের রোমান্টিক ঘরানার গানটি সম্প্রতি ইউটিউবে প্রকাশ করেছে এক্সেপশন এন্টারটেইনমেন্ট।

গানটির কথা ও সুর করেছেন মেজবা বাপ্পী। সংগীত পরিচালনা করেছেন তুহিন আহমেদ। নির্মাতাদের প্রত্যাশা, সুর, কথা ও সংগীতের সমন্বয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে।

নতুন গান প্রসঙ্গে হুমায়রা ঈশিকা বলেন, “অনেক যত্ন নিয়ে আমরা পুরো টিম মিলে গানটি তৈরি করেছি। রোমান্স ও ভালোবাসার অনুভূতিই এতে প্রাধান্য পেয়েছে। আমার বিশ্বাস, গানের কথা ও সুর খুব সহজেই শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।”

গানটির ভিডিওতেও রাখা হয়েছে নান্দনিক উপস্থাপনা। চিত্রগ্রহণ, ড্রোন পরিচালনা ও সম্পাদনার দায়িত্ব পালন করেছেন আরএইচ রুহান। ভিডিওটির সৃজনশীল পরিচালনায় ছিলেন সিলভিয়া পারভেজ, আর পরিচালনা করেছেন মেজবা বাপ্পী।

প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি সংগীতপ্রেমীদের নজর কাড়তে শুরু করেছে। পুরো টিমের প্রত্যাশা, ‘পরাণ’ অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে নেবে।

উল্লেখ্য, চ্যানেল আইয়ের ‘খুদে গানরাজ’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান হুমায়রা ঈশিকা। এরপর তিনি বেশ কয়েকটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন। সর্বশেষ গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রাক্ষস’ সিনেমার আলোচিত গান ‘তুমি ছাড়া’ গেয়ে দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন।

সংগীতে ঈশিকার হাতেখড়ি আব্দুল আউয়ালের কাছে। পরে তিনি সামিনা চৌধুরী ও এসআই টুটুলের কাছে তালিম নেন। পাশাপাশি উচ্চাঙ্গ সংগীতে প্রশিক্ষণ নিয়েছেন ওস্তাদ ইয়াকুব আলী খানের কাছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:১৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

‘পরাণ’ এ মুগ্ধতা ছড়াচ্ছেন ঈশিকা

আপডেট সময় : ০৬:১৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬