1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত ২জন আসামি আটক

বকুল হোসেন রাজশাহী (তানোর)প্রতিনিধিঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত একজনসহ দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেলে তানোর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো.মাসউদ আলীর নেতৃত্বে এসআই মো. হাসমত আলী, এসআই আবু নাঈম, এসআই মো. মামুনুর রশিদ এবং সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে এক বছরের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানাভুক্ত আসামি মো.আনারুল ইসলাম (পিতা: মৃত জবেদ মণ্ডল), গ্রামের বাড়ি কালিগঞ্জ, থানা তানোর, জেলা রাজশাহীকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে আরেক পরোয়ানাভুক্ত আসামি মো. স্বপন আলী (৪২) (পিতা: মো. শাহজাহান আলী), সাং-সাদিপুর, থানা তানোর, জেলা রাজশাহীকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)এস এম মাসুদ পারভেজ জানায়, আদালতের জারি করা পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও জানায়, অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশের এমন ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইতিবাচক বার্তা পৌঁছে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

তানোরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত ২জন আসামি আটক

আপডেট সময় : ০৪:৪৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬