1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, পাল্টাপাল্টি হামলায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও গভীর

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৫

ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। টানা অষ্টম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে দেশটির একটি নির্মাণাধীন পরমাণু বিদ্যুৎকেন্দ্রসহ একাধিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। জবাবে ইরানও প্রতিবেশী বিভিন্ন দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলার দাবি করেছে এবং যুক্তরাষ্ট্রকে ‘বিপর্যয়কর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে নতুন করে শুরু হওয়া সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক স্থগিত করার ঘোষণা দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি। তিনি অভিযোগ করেন, স্মারকের শর্ত লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্তকে গুরুত্ব না দিয়ে বলেন, এতে তাঁর ‘কিছু আসে যায় না’।

গত ১৭ জুন স্বাক্ষরিত ওই সমঝোতা স্মারকে হামলা বন্ধ রাখা এবং হরমুজ প্রণালি দিয়ে ইরানের নির্ধারিত ব্যবস্থাপনায় জাহাজ চলাচলের কথা উল্লেখ ছিল। তবে ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র নির্ধারিত রুটের বাইরে জর্ডান উপকূল দিয়ে জাহাজ চলাচল করাতে চাওয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ইরানি বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে ‘অনিরাপদ’ রুট ব্যবহার করায় চারটি জাহাজকে সতর্ক করা হয়। এর মধ্যে দুটি জাহাজ ফিরে গেলেও অপর দুটি ‘দুর্ঘটনার’ শিকার হয়েছে। তবে সেগুলো হামলার শিকার হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। এ বক্তব্যের মধ্যেই শনিবার রাতে দারখোভিন অঞ্চলে নির্মাণাধীন একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায় মার্কিন বাহিনী।

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ প্রাথমিক পর্যায়ে ছিল এবং হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে ইরানের আণবিক শক্তি সংস্থা এ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার রাতের হামলার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার জবাব দেওয়া। একই রাতে ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক ও ইরাক সীমান্তবর্তী শাদেগান এলাকার কাছেও হামলা চালানো হয়।

এর জবাবে কুয়েতের আল আদিরি ক্যাম্প ও আলী আল সালেম বিমানঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে তেহরান। কুয়েত সরকার জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো দেশটির একটি পানি পরিশোধনাগারও হামলার শিকার হয়েছে।

এদিকে জর্ডান থেকেও বিমান হামলার সতর্কতামূলক সাইরেন শোনা গেছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোড়া একাধিক ড্রোন ভূপাতিত করেছে।

মধ্যপ্রাচ্যে চলমান এ সংঘাতের কারণে আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নৌবাণিজ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৩৮:১৩ পূর্বাহ্ণ, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, পাল্টাপাল্টি হামলায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও গভীর

আপডেট সময় : ০৬:৩৮:১৩ পূর্বাহ্ণ, সোমবার, ২০ জুলাই ২০২৬