1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১ পরিবারকে ত্রাণ, স্থায়ী সমাধানের আশ্বাস ইউএনওর

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৭

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারসংলগ্ন গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় এলাকায় টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে টুঙ্গিপাড়া পৌরসভা।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জহিরুল আলম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় ইউএনও বলেন, জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হবে। পাশাপাশি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এলাকাবাসীর দুর্ভোগ কমাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন, পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদুল হক ইমদাদ, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে ইউএনও জহিরুল আলম পাটগাতি বাজারের মুরগি বাজার এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী ড্রেনেজ উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে এলাকাটি জলাবদ্ধ হয়ে পড়ে। এতে বাড়িঘর পানিতে তলিয়ে যায় এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তারা দ্রুত একটি টেকসই ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩৫:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১ পরিবারকে ত্রাণ, স্থায়ী সমাধানের আশ্বাস ইউএনওর

আপডেট সময় : ০৩:৩৫:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬