1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা ও কুমিল্লা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ ১৯ হাজার ৯৮৪ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বুধবার (২২ জুলাই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবির) অধীন বিভিন্ন বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

৬০ বিজিবি সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আখাউড়া, চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল পৃথক অভিযান চালায়।

অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, গরু, কাজুবাদাম, বাজি, কিসমিস, শিং মাছ, বাংলাদেশি কুইচ্ছা মাছ, স্কিন পাউডার, ক্লিনিক প্লাস শ্যাম্পু, মদ, গাঁজা, ইজিবাইক ও সিএনজি জব্দ করা হয়।

জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ৬০ লাখ ১৯ হাজার ৯৮৪ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় ও পরিকল্পনায় অভিযানগুলো পরিচালিত হয়।

মোঃ ওবায়দুল হক
কসবা, ব্রাহ্মণবাড়িয়া

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:২৮:৫১ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

কসবা ও কুমিল্লা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

আপডেট সময় : ০১:২৮:৫১ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬