1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিজেপির আন্দোলন, সরকারের আলোচনার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩১

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন অব্যাহত রয়েছে। এরই মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। আলোচনায় অংশ নিতে সিজেপির প্রতিনিধিদের সরকারের কাছে আসার আহ্বান জানানো হয়েছে।

তবে সরকারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেছেন, সরকার যদি সত্যিই আলোচনা করতে চায়, তাহলে তাদেরই আন্দোলনস্থলে আসতে হবে।

বুধবার (২২ জুলাই) সাংবাদিকদের তিনি বলেন, ‘যদি সরকার আলোচনা চায়, তাহলে তাদের এখানে (জন্তর মন্তরে) আসতে হবে। আমাদের শর্তগুলো তাদের অবশ্যই মেনে চলতে হবে। আমরা সরকারকে অনুরোধ করব, আমাদের শর্তে রাজি হোন। সরকারের দাম্ভিকতা শেষ হওয়া উচিত।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের একটি সূত্র জানিয়েছে, আন্দোলনকারীরা আলোচনায় বসতে এলে সরকারও আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।

এদিকে, সিজেপির মুখপাত্র আষুতোশ রাঙ্কা কিছুটা নমনীয় অবস্থান নিয়েছেন। তিনি বলেন, সরকারের সঙ্গে নিরপেক্ষ কোনো ভেন্যু অথবা জন্তর মন্তরে আলোচনা হতে পারে। তবে দাবি থেকে তারা কোনোভাবেই সরে আসবেন না।

আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি হলো—মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

অন্যদিকে, সরকারের সঙ্গে আলোচনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে অভিযোগ করেন, গত সোমবার তাদের প্রতিনিধিদের আলোচনার জন্য ডেকে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে তাদের ফোন কেড়ে নিয়ে গৃহবন্দি করা হয়। একই সময়ে পার্লামেন্ট অভিমুখে যাওয়া আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করা হয় বলেও দাবি করেন তিনি।

এর আগে সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে আলোচনার জন্য সিজেপির দুই প্রতিনিধি গিয়েছিলেন বলে জানা গেছে।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগের পর থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে সিজেপি। সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়ার পরও দুই পক্ষের অবস্থান পুরোপুরি কাছাকাছি না আসায় আন্দোলন ও আলোচনা ঘিরে অনিশ্চয়তা এখনো কাটেনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৪৪:০৪ পূর্বাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

সিজেপির আন্দোলন, সরকারের আলোচনার প্রস্তাব

আপডেট সময় : ১১:৪৪:০৪ পূর্বাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬