1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীগঞ্জের করতোয়া নদীতে ডুবে ১৪ বছর বয়সী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের দেবীগঞ্জে বন্ধুদের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে সাব্বির রহমান (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির রহমান একই এলাকার ছমেদ আলীর ছেলে। তিনি স্থানীয় মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে এলাকার ১৩ থেকে ১৪ জন কিশোর একসঙ্গে করতোয়া নদীতে গোসল করতে যায়। একে একে সবাই নদী থেকে উঠে এলেও সাব্বির আর ওপরে উঠতে পারেনি। বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গে থাকা বন্ধুরা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয় লোকজনও উদ্ধার অভিযানে অংশ নেন। প্রায় এক ঘণ্টা পর নদী থেকে তাকে উদ্ধার করা হয়।
গুরুতর অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে, সাব্বিরের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকায় সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:০১:২৮ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

দেবীগঞ্জের করতোয়া নদীতে ডুবে ১৪ বছর বয়সী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০১:০১:২৮ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬