1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার প্রায় ৭ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬২

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে স্বর্ণ পাচার রোধে বড় ধরনের সাফল্য পেয়েছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের কাছে নির্ভরযোগ্য তথ্য আসে যে, দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচারের চেষ্টা চলছে। এমন তথ্যের ভিত্তিতে ৬ বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় গোপনে অবস্থান নেয়।

শনিবার, ১ আগস্ট ২০২৬, বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার শরীর থেকে বিভিন্ন আকারের মোট ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

অভিযানে আটক হন দর্শনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মো. রবিউল ইসলাম, বয়স ৩৪ বছর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

এ সময় তার কাছ থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিকে জব্দকৃত মোটরসাইকেলসহ দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্ত এলাকায় স্বর্ণ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:২৭:২৬ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার প্রায় ৭ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

আপডেট সময় : ০২:২৭:২৬ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬