জোরারগঞ্জ জামায়াতের কর্মী সমাবেশ ও পরিচিতি সভা
বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানার ৮ নং দুর্গাপুর ইউনিয়ন এর কর্মী সমাবেশ ও পরিচিতি সভা ২৯ আগষ্ট মিঠাছড়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ইউনিয়ন আমীর মাওঃ আবদুল মান্নান এর সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি মাওঃ আবদুল আলীম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জনাব অধ্যাপক ফজলুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতের বায়তুল মাল সম্পাদক ডাঃ আবদুল গফুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ আরিফুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন জোরারগঞ্জ থানার সেক্রেটারি রেদওয়ানুল হক। ইউনিয়ন জামায়াত নেতা ইমাম উদ্দিন, হানিফ নিজামী, সাইফুদ্দিন প্রমুখ।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি আগামী স্থানীয় সরকার নির্বাচনে ৮ নং দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আমীর মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করেন।
চেয়ারম্যান প্রার্থী
ইউনিয়ন পেশাজীবী বিভাগের সেক্রেটারী জনাব হারিছ মিয়া মুমিন।
মেম্বার প্রার্থীবৃন্দ
১নং ওয়ার্ড – পরবর্তীতে জানানো হবে।
২নং ওয়ার্ড – মোঃ জাহেদুল ইসলাম
৩নং ওয়ার্ড – মোস্তফা কামাল
৪নং ওয়ার্ড – জাহাঙ্গীর আলম ভূঁইয়া
৫নং ওয়ার্ড – মাওঃ আবদুল আলীম
৬ নং ওয়ার্ড – সাখাওয়াত হোসেন
৭ নং ওয়ার্ড – শাহাদাত হোসেন
৮ নং ওয়ার্ড – টিপু সুলতান
৯ নং ওয়ার্ড – মাওঃ শাহাদাত হোসেন।

























