1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলের চাকায় ওড়না প্যাঁচিয়ে নারীর মৃত্যু

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ত্রিশালে মোটরসাইকেলের চাকায় ওড়না প্যাঁচিয়ে জুলেখা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী ফারুক আহমেদ আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বইলর-কানহর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলেখা খাতুন ফুলবাড়িয়া উপজেলার আছিম এলাকার বাসিন্দা ফারুক আহমেদের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বামীর বড় ভাই মো. শাহিন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক আহমেদ তাঁর স্ত্রী জুলেখা খাতুনকে নিয়ে মোটরসাইকেলে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। তাঁরা বইলর-কানহর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত জুলেখার গলায় থাকা ওড়না মোটরসাইকেলের চাকায় প্যাঁচিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত ফারুক আহমেদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
খবর পেয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ত্রিশাল থানা পুলিশ জানায়, পরিবারের কোনো আপত্তি না থাকায় জুলেখা খাতুনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

~ এম.এ.এইচ রাকিবুল ইসলাম
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩১:০০ অপরাহ্ণ, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

মোটরসাইকেলের চাকায় ওড়না প্যাঁচিয়ে নারীর মৃত্যু

আপডেট সময় : ০৩:৩১:০০ অপরাহ্ণ, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬