1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার অভিযোগে ত্রিশালে যুবককে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ত্রিশালে স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে বুলু নামে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বামী শহীদ মিয়ার বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন শহীদকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ত্রিশাল পৌরশহরের দরিরামপুর কোচস্ট্যান্ড এলাকায় একটি পানের আড়তের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার কাঁঠাল ইউনিয়নের বালিয়ারপাড় গ্রামের ফজলুল হকের ছেলে শহীদ মিয়া একটি ফ্যাক্টরিতে চাকরি করেন। স্থানীয়দের অভিযোগ, তিনি কর্মস্থলে থাকাকালে তার স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে প্রতিবেশী বুলুর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে দেন-দরবারের মাধ্যমে তা মীমাংসা করা হয়। তবে এ ঘটনায় শহীদের ক্ষোভ থেকে যায় বলে স্থানীয়রা জানান।

সোমবার দুপুরে দরিরামপুর কোচস্ট্যান্ড এলাকায় বুলুকে দেখতে পেয়ে শহীদ তার ওপর হামলা চালান বলে অভিযোগ। একপর্যায়ে চাপাতি দিয়ে বুলুর গলা ও শরীরের বিভিন্ন স্থানে কোপ দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন।
হামলার পর স্থানীয়রা শহীদকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আহত বুলুকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা রুবেল বলেন, বুলুকে চাপাতি দিয়ে কোপানোর সময় স্থানীয় জনতা শহীদকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এম.এইচ রাকিবুল ইসলাম
ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:১১:০১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

পরকীয়ার অভিযোগে ত্রিশালে যুবককে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ

আপডেট সময় : ০৪:১১:০১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬