1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের অভিযোগের পর বিষপান, পঞ্চগড়ে স্কুলছাত্রীর মৃত্যু; গ্রেপ্তার ২

পঞ্চগড় প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে আসামিদের হুমকি ও মানসিক চাপে ওই ছাত্রী কীটনাশক জাতীয় বিষ পান করে। গুরুতর অসুস্থ অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত রোববার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল (২৫) ও মো. রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টু (২৩) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকার ঝেচুপাড়া গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত স্কুলছাত্রী পঞ্চগড় সদর উপজেলার শালমারা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে সোহেল তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে গত ১০ সেপ্টেম্বর রাতে সোহেল ও তার সহযোগীরা কৌশলে ওই ছাত্রীকে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং বিষয়টি কাউকে না জানাতে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরদিন ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা ওই ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এরপর আসামিদের হুমকি ও মানসিক চাপের কারণে ১২ সেপ্টেম্বর সকালে সে বাড়িতে কীটনাশক জাতীয় বিষ পান করে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিষপানের বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই ও মামলার বাদী বলেন, “আমার ছোট বোনকে কৌশলে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। আসামিদের হুমকির মুখে সে বিষপান করতে বাধ্য হয়েছে। আমরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যেন আর কোনো বোনের জীবন এভাবে নষ্ট না হয়।”

পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় দুই আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ভুক্তভোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৫৮:২৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ধর্ষণের অভিযোগের পর বিষপান, পঞ্চগড়ে স্কুলছাত্রীর মৃত্যু; গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৭:৫৮:২৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬