1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাচোলে অবৈধ ১৫ ব্যারেল ডিজেল উদ্ধার ব্যবসায়ীকে জরিমান

বিশেষ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনুমোদন ও লাইসেন্স ছাড়াই অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে প্রায় ৩ লাখ ৪৯ হাজার ২৯০ টাকা মূল্যের ১৫ ব্যারেল ডিজেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিট থেকে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত নাচোল উপজেলার ভেরেন্ডি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেরেন্ডি বাজারে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চৌধুরী ট্রেডিংয়ের দোকান ও গোডাউনে তল্লাশি চালিয়ে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ১৫ ব্যারেল ডিজেল মজুদের প্রমাণ পাওয়া যায়।
পরে ‘বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬’-এর ৪ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২০(ঙ) ধারায় চৌধুরী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. হুমায়ুন চৌধুরীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে জব্দ করা হয় আনুমানিক ৩ লাখ ৪৯ হাজার ২৯০ টাকা মূল্যের ১৫ ব্যারেল ডিজেল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত ডিজেল নিকটস্থ ধানসুরা ফিলিং স্টেশনে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:১১:২৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

নাচোলে অবৈধ ১৫ ব্যারেল ডিজেল উদ্ধার ব্যবসায়ীকে জরিমান

আপডেট সময় : ১১:১১:২৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬