1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক থেকে দূরে রাখতে শিশুদের হাতে ফুটবল তুলে দিলেন বিএনপি নেতা

মো. সাইফুল ইসলাম মাটিরাঙ্গা প্রতিনিধি :
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৮ নং আমতলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আব্বাস সর্দার পাড়ায় শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে নিজ উদ্যোগে একটি ফুটবল উপহার দিয়েছেন মো. আব্দুল করিম। তিনি ৮ নং আমতলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

শিশুদের হাতে ফুটবল তুলে দিয়ে মো. আব্দুল করিম বলেন, “শিশু-কিশোরদের মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিশুদের খেলাধুলার সুযোগ করে দিতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও দায়িত্বশীল ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।”

ফুটবল উপহার পেয়ে শিশু-কিশোরদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলার মাধ্যমে শিশুদের মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয়দের প্রত্যাশা, শিশু-কিশোরদের কল্যাণে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:১৯:২৩ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

মাদক থেকে দূরে রাখতে শিশুদের হাতে ফুটবল তুলে দিলেন বিএনপি নেতা

আপডেট সময় : ০৩:১৯:২৩ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬