1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় পৃথক ঘটনায় ৫ জন গ্রেপ্তার, আদালতে প্রেরণ

নুর হোসেন শার্শা (যশোর) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে পৃথক ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠিয়েছে শার্শা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মোঃ মাসুদ রানা ও আলামিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অপরদিকে, অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে আল মামুন ও রুবিনা খাতুনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ছাড়া নাশকতা মামলার তদন্তে সম্পৃক্ততার অভিযোগে শাহাজাহান আলী নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৪০:১৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

শার্শায় পৃথক ঘটনায় ৫ জন গ্রেপ্তার, আদালতে প্রেরণ

আপডেট সময় : ০১:৪০:১৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬