1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০তম এশিয়ান গেমসে টাইমিং সেরা হয়ে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে ইমরানুর রহমান

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৬

জাপানের আইচি-নাগয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসে অ্যাথলেটিক্স ইভেন্টে বাংলাদেশের জন্য শুভসূচনা করেছেন দ্রুততম মানব ইমরানুর রহমান। পুরুষদের বহুল কাঙ্ক্ষিত ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে স্থান করে নিয়েছেন তিনি।

জাপানের নাগয়া সিটির ঐতিহ্যবাহী মিজুহো পার্ক অ্যাথলেটিক্স স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকাল ৫:৪০মিনিটে অনুষ্ঠিত ১০০ মিটার স্প্রিন্টের রাউন্ড ১-এ হিট ৫-এ ট্র্যাকে নামেন ইমরানুর। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই হিটে তিনি ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে ৪র্থ স্থান অর্জন করেন।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রাথমিক পর্বের ৬টি হিটের প্রতিটিতে ১ম থেকে ৩য় হওয়া মোট ১৮ জন স্প্রিন্টার সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করেন। সেমিফাইনালের ৩টি হিটে ২৪ জন প্রতিযোগী অংশ নেবেন বিধায়, বাকি ৬টি স্থানের জন্য হিটগুলোতে সেরা টাইমিং অর্জনকারীদের মধ্য থেকে নির্বাচন করা হয়। সেখানে নিজের সেরা দ্রুততম টাইমিংয়ের ওপর ভর করে কোয়ালিফাই করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন ইমরানুর রহমান।

আগামীকাল বিকাল ৪:৪৯ মিনিটে (বাংলাদেশ সময়) সেমিফাইনালের ৩য় হিটে ২নং লেনে দৌড়াবেন।

বাংলাদেশের অ্যাথলেটিক্স অঙ্গনের জন্য এই সাফল্য অত্যন্ত গৌরবময়। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষ থেকে ইমরানুর রহমানের এই পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং সেমিফাইনালে তাঁর আরও ভালো পারফরম্যান্সের জন্য দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করা হয়েছে।

বার্তা প্রেরক-
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫০:২৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

২০তম এশিয়ান গেমসে টাইমিং সেরা হয়ে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে ইমরানুর রহমান

আপডেট সময় : ০৩:৫০:২৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬