1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৫

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত থেকে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গজনী খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৬টার দিকে তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির একটি আভিযানিক দল গজনী খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ৩৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, সীমান্তে মাদক চোরাচালান নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বার্তাপ্রেরকঃ- আল আমিন,শেরপুর।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৪১:০৯ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ

আপডেট সময় : ১০:৪১:০৯ পূর্বাহ্ণ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬