লক্ষ্মীপুরে তথ্য অধিকার দিবস উদযাপন
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয় লক্ষ্মীপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বর সকাল ১০:৩০ টায় জেলা প্রশাসন এর আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি(সনাক) লক্ষ্মীপুরের সহযোগিতায় এ দিবস পালন করা হয়।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আবু তারেক, সিভিল সার্জন ডা: বাহারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, সনাক সভাপতি প্রফেসর রফিকুল আহসান, সাবেক সভাপতি জেড এম ফারুকী, সদস্য আবুল মোবারক ভূঁইয়া, প্রফেসর হুমায়ন কবির, ডা: নাহিদ রায়হান, আহমেদ হোসেন রাশেদুল আলম, হাবীবুর রহমান সবুজ, মনিকা চক্রবর্তী, টিআইবি ললক্ষ্মীপুর এরিয়া কোর্ডিনেটর মোঃ আব্দুর রব, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, কালচারাল অফিসার মনিরুজ্জামান মনির, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, এসিজি এবং ইয়েস সদস্যবৃন্দ।
























