1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ১১৫০ পিস ইয়াবাসহ দুইজন আটক

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ১৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর ২০২৬) রাত দেড়টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া শিয়ালডাঙ্গি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাণীশংকৈল থানা পুলিশ।

পুলিশ জানায়, অভিযানে আজিজুল ইসলাম ওরফে পটলের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৬৫০ পিস এবং মো. আনোয়ার হোসেনের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক দুজন হলেন—ভরনিয়া শিয়ালডাঙ্গি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে আজিজুল ইসলাম ওরফে পটল এবং কাশিপুর কাশিডাঙ্গা গ্রামের ধনীবুল্লাহর ছেলে মো. আনোয়ার হোসেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০১/২৩২।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী জানান, মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:১৫:৫০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ১১৫০ পিস ইয়াবাসহ দুইজন আটক

আপডেট সময় : ১০:১৫:৫০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬