1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ‘আলোকিত সোনাতলা ফাউন্ডেশন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়া
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬

“সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে”—এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় সামাজিক সংগঠন ‘আলোকিত সোনাতলা ফাউন্ডেশন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

​শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় বগুড়া শহরের জহুরুলনগর ও শের-ই-বাংলা নগরে সংগঠন কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গরিব-দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গিসহ নানা উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন এবং বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি।

​এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা এরশাদুল বারী (এরশাদ), মো. মাহফুল আলম এবং সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক মো. শহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ওবায়দুল ইসলাম ও মিলন আকন্দ প্রমূখ।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আজিজুল হক কলেজের গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মাহাতাব হোসেন মণ্ডল।

​উল্লেখ্য, ২০২১ সালে মানবসেবার মহান ব্রত নিয়ে যাত্রা শুরু করে ‘আলোকিত সোনাতলা ফাউন্ডেশন’। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ শুভক্ষণে অতিথিদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতার জন্য সংগঠনের নেতৃবৃন্দ সবার প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৫৮:৩৩ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বগুড়ায় ‘আলোকিত সোনাতলা ফাউন্ডেশন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় : ০২:৫৮:৩৩ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬