1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়িতে এসে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিষক্রিয়ার অভিযোগে সুমন চন্দ্র (৪০) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি নীলফামারীর ডোমার পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন।

রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

নিহত সুমন চন্দ্র উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামের মহেশ চন্দ্রের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ছুটি নিয়ে কর্মস্থল ডোমার থেকে নিজ বাড়িতে ফেরেন সুমন। পরদিন বাড়ির আশপাশে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থার কথা পরিবারের সদস্যদের জানালে দ্রুত তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

স্বজনরা তাকে দিনাজপুরের উদ্দেশ্যে নিয়ে রওনা হলে পথেই রাত প্রায় ১টার দিকে সুমন চন্দ্র মারা যান।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:২৩:২৫ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

বাড়িতে এসে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

আপডেট সময় : ১২:২৩:২৫ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬