সিংড়ায় পুকুরপাড়ে মাছের খাদ্য নিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু
নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিম সরকার (৬৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের পাট সাঐল গ্রামে নিজ পুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম সরকার ওই গ্রামের মরহুম হাসেম আলী সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেজাউল করিম সরকার নিজ পুকুরপাড়ে থাকা একটি টিনের ছোট ঘর থেকে মাছের খাদ্য নেওয়ার জন্য সেখানে যান। ওই ঘরে আগে থেকেই বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে টিনের ঘরটি বিদ্যুতায়িত হয়ে ছিল। বিষয়টি তিনি জানতেন না।
জরুরি প্রয়োজনে ঘরে ঢোকার সময় প্রথমে প্রবেশ করাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অসাবধানতা ও বৈদ্যুতিক তারের ত্রুটির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগ ও তার ব্যবহারে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।























