বগুড়ায় আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত
“এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া শহরের ১৯ নম্বর ওয়ার্ডের গোবরধনপুর এলাকার সর্বস্তরের জনগণের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে গোবরধনপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় ‘আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে এবং ‘বাঁধন’ সরকারি আজিজুল হক কলেজ ইউনিট, বগুড়া জোন এর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গোবরধনপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আবদুস ছালাম প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুক্তার, সদস্য রফিকুল ইসলাম, গোবরধানপুর ঈদগাহ মাঠের সভাপতি আইনুল হক সবুজ, রাজাপুর আনছার সমাজ উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, মোহাম্মদ আলী, আবদুস করিম বাবলু, আবদুস মান্নান প্রামাণিক, মকলেছ সরকার এবং সালজার সাকিদার।
অনুষ্ঠানে আদর্শ ফাউন্ডেশনের কর্মকাণ্ড পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য ডক্টর আসলাম মিয়া, মোঃ রিয়াদ হাসান পলাশ, আশেকুল ইসলাম (আশিক), জিতু আহসান (জেলাল), মোঃ সারোয়ার হোসেন, জাকের প্রামাণিক, আবু সাঈদ, আমিনুল ইসলাম, এম. এ. হাসান ঝিনুক, তাহমিদুল ইসলাম লিখন, সবুজ আকন্দ ও আরিফুল ইসলাম আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের সেবায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মতো মহতী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সঠিক সময়ে রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি প্রয়োজনে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো সহজ হয়। সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত রাখার আহবান জানান তারা।

























