1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিপ্রবির চার শিক্ষার্থীর উদ্ভাবন: বাসের লাইভ লোকেশন জানাবে অ্যাপ

মোঃ ফজলে রাব্বি ষ্টাফ রিপোর্টার, দিনাজপুর
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহন সেবার মানোন্নয়নে বাস ট্র্যাকিং অ্যাপ ও ওয়েবসাইট তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৩ ব্যাচের চার শিক্ষার্থী। অ্যাপটির মাধ্যমে বাসের লাইভ লোকেশন, সম্ভাব্য পৌঁছানোর সময়, বর্তমান গতি ও যাত্রীসংখ্যাসহ পরিবহনসংক্রান্ত বিভিন্ন তথ্য জানা যাবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বাসে অ্যাপটির পরীক্ষামূলক কার্যক্রমও সম্পন্ন করেছেন তাঁরা।

উদ্যোগী চার শিক্ষার্থী হলেন—মাহমুদুল হাসান এবিন, আহনাফ আদিল সৌমিক, মহিউদ্দিন মেহেদী ও ইনান আহমেদ। তাঁদের উদ্যোগে বাস ট্র্যাকিংয়ের জন্য প্রয়োজনীয় সার্ভার, কাস্টম ডিভাইস, ওয়েবসাইট ও অ্যাপ তৈরি করা হয়েছে। পুরো কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লা আল মামুন। এ ছাড়া সংশ্লিষ্ট উদ্যোগে ইইই বিভাগের একজন শিক্ষকের সম্পৃক্ততার তথ্যও উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, অ্যাপটির মাধ্যমে নির্দিষ্ট স্টপেজে বাস পৌঁছানোর সম্ভাব্য সময়, বাসের বর্তমান অবস্থান ও গতি এবং এক স্টপেজ থেকে অন্য স্টপেজে পৌঁছাতে কত সময় লাগতে পারে, তা জানা যাবে। পাশাপাশি কোনো স্টপেজ থেকে পরবর্তী বাস ছাড়তে কতক্ষণ বাকি এবং নির্দিষ্ট কোনো বাস চলাচল করছে কি না, সে সম্পর্কেও তথ্য পাওয়া যাবে। প্রতি তিন থেকে পাঁচ সেকেন্ড পরপর বাসের অবস্থান ও গতির তথ্য হালনাগাদ করার ব্যবস্থাও রাখা হয়েছে।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বাসের যাত্রীসংখ্যা ও ভিড়ের মাত্রা নির্ধারণের সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, প্রয়োজনীয় সুবিধাগুলো যুক্ত করে বিশ্ববিদ্যালয়ের বাসে কয়েক দফা পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়েছে এবং এতে সিস্টেমটি বাস্তবে কার্যকর হওয়ার বিষয়টি যাচাই করা সম্ভব হয়েছে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি পেলে অ্যাপটি পরিবহন শাখার কাছে হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে তাঁদের। এর মাধ্যমে শিক্ষার্থীদের বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা, বাসের অবস্থান নিয়ে অনিশ্চয়তা এবং যাতায়াত পরিকল্পনার অসুবিধা কমবে বলে আশা করছেন তাঁরা।

উদ্যোগের পেছনের গল্প জানাতে গিয়ে শিক্ষার্থী আহনাফ আদিল সৌমিক বলেন, “গত বছরের নভেম্বরের দিকে ‘লাল বাস’ দেখে ভাবলাম, আমাদের হাবিপ্রবি ক্যাম্পাসের জন্যও এমন কিছু বানানো যায় কি না। সেখান থেকেই শুরু। প্রায় এক বছর ধরে আমরা চারজন মিলে কাজ করে যাচ্ছি। মামুন স্যারের তত্ত্বাবধানে নিজেরাই কাস্টম ডিভাইস, ওয়েবসাইট ও অ্যাপ তৈরি করেছি। অনেক জায়গায় গিয়েছি, অনেকবার চেষ্টা করেছি—তবুও থামিনি। আলহামদুলিল্লাহ, কয়েকবার বাসে ট্রায়াল দিয়ে দেখেছি, আমাদের সিস্টেম বাস্তবে কাজ করছে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০০:৪৮ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

হাবিপ্রবির চার শিক্ষার্থীর উদ্ভাবন: বাসের লাইভ লোকেশন জানাবে অ্যাপ

আপডেট সময় : ১২:০০:৪৮ অপরাহ্ণ, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬