1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আল আমিন, ঝিনাইগাতী, শেরপুর প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৩

মাদক ও অপরাধ দমনে অভিযান জোরদার, দুর্গাপূজায় নিরাপত্তায় গুরুত্ব।
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’-তে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এতে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, পাবলিক প্রসিকিউটর, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিসহ কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অপরাধ দমনে অভিযান জোরদার এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া মোবাইল কোর্টের কার্যক্রম আরও জোরদার, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা ও সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে সভায় উপস্থিত অংশীজনেরা একমত পোষণ করেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:১৪:৩৩ অপরাহ্ণ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:১৪:৩৩ অপরাহ্ণ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬