1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডুলাহাজারায় আশার তিন দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য তিন দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (ASA)। দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যায় আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে আশা ডুলাহাজারা শাখা কার্যালয়ে ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু।
আশার ডুলাহাজারা অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার (এসআরএম) শিপি দাশ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন।
ক্যাম্পে বাত-ব্যথা, প্যারালাইসিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন চিকিৎসক ডা. রোকসানা আক্তার লিজা।
উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু বলেন, “সুস্থ ও কর্মক্ষম সমাজ গঠনে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা আশা গ্রামীণ জনপদের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় যে বিনামূল্যের ক্যাম্পের আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।”
আশার আঞ্চলিক কর্মকর্তারা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে উন্নত ফিজিওথেরাপি সেবা পৌঁছে দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ কার্যক্রমে এলাকার রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।
আগামী ১৪ অক্টোবর পর্যন্ত ক্যাম্পের কার্যক্রম চলার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩৬:৩৫ পূর্বাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ডুলাহাজারায় আশার তিন দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

আপডেট সময় : ১০:৩৬:৩৫ পূর্বাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬