1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার

মাসুম বিল্লাহ, ফকিরহাটঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

বাগেরহাটের ফকিরহাাটে ঘরের আড়ার সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় কোহিনুর বেগম (২৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পিলজঙ্গের বৈলতলী এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবী সে আত্মহত্যা করেছে।
কোহিনুর বেগম উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের বৈলতলী এলাকার মাহাতাব শেখের মেয়ে। ওই নারী এক ছেলে ও দুই কন্যা সন্তানের জননী।
পুুলিশ ও মৃতের পরিবার জানায়, বুধবার (১৪ অক্টোবর) সকালের দিকে কোহিনুর বেগমকে ঘরের আড়ার সাথে গলাই ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। খবর পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করেন।
থানা পুলিশের উপরিদর্শক (এসআই) মো: ওহিদুল রহমান জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতের কোন এক সময় ওই নারী আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন।
মৃতের খালা নিপা বেগম জানান, কোহিনুর বেগম দ্বিতীয় স্বামী রাহাত হাসানসহ প্রথম পক্ষের তিন ছেলে-মেয়ে নিয়ে বৈলতলী খালার বাসায় বসবাস করতেন। কয়েকদিন ধরে ওই নারীর সাথে তার স্বামীর পারিবারিক কলহ চলছিল। ঘটনার রাতে তার স্বামী বাড়িতে ছিলেন না।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কোহিনুর বেগম কিভাবে মারা গেছেন, ময়না তদন্ত প্রতিবেদন আসলে তার মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:১৯:৫০ অপরাহ্ণ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:১৯:৫০ অপরাহ্ণ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬