বান্দরবানে ফেইক নিউজ ও গুজব প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
বান্দরবান পার্বত্য জেলায় ভুয়া সংবাদ (ফেইক নিউজ) ও গুজব প্রতিরোধে জেলা পর্যায়ের কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসন, বান্দরবানের আয়োজনে জেলা ফেইক নিউজ ও গুজব প্রতিরোধ কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ভুয়া সংবাদ ও গুজব প্রতিরোধ, সঠিক তথ্য দ্রুত প্রচার এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় ফেইক নিউজ ও গুজবের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা পালন এবং যাচাই-বাছাই করে তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্থান: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ

























