1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে টমটমে লুকানো ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

বিশেষ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জেলা পুলিশের বিশেষ অভিযানে ব্যাটারিচালিত টমটমের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নুরুল আজিম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ইয়াবা পরিবহনে ব্যবহৃত টমটমটিও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন পুরাতন বাসস্টেশন-সংলগ্ন পাকা সড়কে তল্লাশিকালে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বান্দরবান জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে একটি ব্যাটারিচালিত টমটমে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির পেছনের অংশে বিশেষ কৌশলে ঢালাই করে লুকিয়ে রাখা অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আটক নুরুল আজিম কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোরাকাছা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মুক্তার আহমেদ ও মমতাজ বেগমের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
বান্দরবান জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ বদ্ধপরিকর।
সম্পাদকের নোট: আটক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান। আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁকে দোষী হিসেবে গণ্য করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪৪:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে টমটমে লুকানো ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

আপডেট সময় : ০৫:৪৪:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬