হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
হেলিকপ্টারে বসে ওয়ার্ল্ড হেরিটেজ সাইড ও অক্সিজেনের অফুরান্ত ভান্ডারসহ জীববৈচিত্র্যে আধার সুন্দরবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আকাশপথে সুন্দরবনের আকরাম পয়েন্ট, হিরণ পয়েন্ট, ত্রিকোন আইল্যান্ড সংলগ্ন এলাকা পরিদর্শন শেষে খুলনার দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রীকে বহরকারী হেলিকপ্টারটি।
সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করে জানায়, সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহরকারী হেলিকপ্টারটি সুন্দরবনের আকরাম পয়েন্ট, হিরণ পয়েন্ট, ত্রিকোন আইল্যান্ড সংলগ্ন এলকার উচুতে থেকে আকাশপথের চক্কর দিয়ে সুন্দরবনের খুলনার দাকোপের দিকে চলে যায়। তবে, হেলিকপ্টারের শব্দ সুন্দরবনের প্রাণপ্রকৃতির জন্য অনুকূল না হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানে বহনকারী হেলিকপ্টারটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইড ম্যানগ্রোভ এই বনের কোথাও অবতরণ করেনি বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রী নলিয়ান থেকে নৌপথে বাগেরহাটের মোংলা পৌঁছান। বিকেলে মোংলা আন্তর্জাতিক সমুদ্র বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পর প্রধানমন্ত্রী মোংলা এলাকায় প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখন।
























