1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও গুণীজনদের সম্মাননা প্রদান

মোঃ বাদল শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) উপজেলার ধারাবাশাইল সরকারি আদর্শ কলেজের হলরুমে ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের আয়োজনে এ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের সভাপতি বিপ্লব বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, ধারাবাশাইল সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফ খাঁন, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, সাংবাদিক প্রশান্ত অধিকারী, মিজানুর রহমান বুলু, শিক্ষক গোবিন্দ চন্দ্র বাড়ৈ, সংগঠনের সাধারণ সম্পাদক কৌশিক হালদার, কৃতি শিক্ষার্থী তবু বালা ও স্বর্ণা ঢালী।

আলোচনা সভা শেষে ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের পক্ষ থেকে ৫৩ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার এবং ৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি এস এম জিলানী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, “ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘ দীর্ঘদিন ধরে সততার সঙ্গে এলাকার শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে। আমি এই ইউনিয়নের ভোটার ও এলাকার জনপ্রতিনিধি হিসেবে সংগঠনটির সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একই সঙ্গে সংগঠনের সকল সদস্যকে মাদক প্রতিরোধে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

মাদক প্রতিরোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাদক এখন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদক সেবনের কারণে যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অথচ যুব সমাজই সমাজ, রাষ্ট্র তথা দেশের চালিকাশক্তি। এই যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে না পারলে সমাজ, রাষ্ট্র তথা দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই আসুন, আমরা সবাই মিলে মাদক প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করি।”

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য, কৃতি শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৫০:০৭ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও গুণীজনদের সম্মাননা প্রদান

আপডেট সময় : ১১:৫০:০৭ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬