1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবিতে নদীর তলদেশ থেকে ৮৫ কেজির কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

জয়পুরহাটের পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় ৮৫ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত কষ্টিপাথরের একটি খণ্ডিত বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফিচকাঘাট বাজারের পশ্চিম পাশে তুলসীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় অভিযান শুরু করে যৌথ অভিযানকারী দল। পরে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় মূর্তিটির খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীর নেতৃত্বে থানা পুলিশের বিশেষ টহল দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা মূর্তিটির খণ্ডিত অংশ নির্ভরযোগ্য ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্রে পরিমাপ করে ৮৫ কেজি পাওয়া যায়। এর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ টাকা।
এ ছাড়া উদ্ধার করা নিদর্শনটি কষ্টিপাথরের তৈরি কি না, তা যাচাইয়ের জন্য নওগাঁর বদলগাছীতে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার-সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে সত্যতা যাচাইয়ের প্রতিবেদন বা সনদ সংগ্রহ করা হয়েছে বলে জানায় বিজিবি।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৫৫:০৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

পাঁচবিবিতে নদীর তলদেশ থেকে ৮৫ কেজির কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৫:০৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬