1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক বিতরণ

রাণীনগর নওগাঁ: মাসুদ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৯

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, রাণীনগরের আয়োজনে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য জনাব শেখ মো. রেজাউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
আলোচনা সভায় জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে যুবকদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৪৭:২১ পূর্বাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক বিতরণ

আপডেট সময় : ১১:৪৭:২১ পূর্বাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬