1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় নগর উন্নয়ন, নাগরিক সেবা ও যানজট নিরসনে সুধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়া
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৬

বগুড়া সিটি করপোরেশন এলাকা আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সুধী সমাবেশ করা হয়েছে। সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণ, সড়ক প্রশস্তকরণ, যানজট নিরসনে সমন্বিত কার্যকর উদ্যোগের পাশাপাশি বিশেষ কর্মপরিকল্পনার প্রশংসা করেছেন নগরীর বাসিন্দারা। 
 
বুধবার বিকেলে পৌর এডওয়ার্ড পার্ক শহীদ টিটু মিলনায়তনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বগুড়া সিটি করপোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। নগরীর বড় ওয়ার্ডের জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে পুনর্বিন্যাসের বিষয়ে মতামত তুলে ধরেন বক্তারা। 
 
পরিকল্পিত নগরায়ণের ওপর গুরুত্বারোপ করে যানজট নিরসনে শহরের সাতমাথা, গুরুত্বপূর্ণ সড়ক, ফুটপাত ও ফতেহ আলী বাজার মোড়ের অবৈধ দোকানপাট উচ্ছেদের পরামর্শ দেওয়া হয়। সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করা হলে নগরবাসীর চলাচল, নাগরিক সুবিধা ও জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটবে। 

সুধী সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, অধ্যক্ষ আব্দুল হাই, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আ স ম আব্দুল মালেক, লাইট হাউসের নির্বাহী পরিচালক হারুনর রশীদ, বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, সিনিয়র সাংবাদিক মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দ, সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, জেলা যুবদল সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। 
 
বগুড়াকে আরও পরিচ্ছন্ন, আধুনিক, পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের ভূয়সী প্রশংসা এবং নাগরিকদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:২৮:৪৩ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বগুড়ায় নগর উন্নয়ন, নাগরিক সেবা ও যানজট নিরসনে সুধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:২৮:৪৩ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬