এবিজি স্পোর্টস সিটিতে প্রথমবার দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ
বাংলাদেশে প্রথমবার হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের টুর্নামেন্ট ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২৬’। এই আসরের টাইটেল স্পন্সর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল টি স্পোর্টস।
ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) অধিভুক্ত বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) আয়োজনে টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি দল।স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি খেলবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
আগামী ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।
সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল জানিয়েছে, দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের এই আন্তর্জাতিক আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে তারা গর্বিত।
আয়োজকদের মতে, এশিয়ার দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ করে দেওয়ার পাশাপাশি এই আয়োজনের মাধ্যমে বন্ধুত্ব, অন্তর্ভুক্তি ও সমতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের।

























