1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপু‌রে খাল থেকে ব‌্যবসায়ী যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি বেলায়েত হাওলাদার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট- কবিরাজপুর সড়কের হোসেনপুর ইউনিয়ন পরিষদের পাশের খাল থেকে শামীম আহমেদ (২৬) নামে এক ব‌্যবসায়ী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ন‌ভেম্বর) দুপুরে তার মর‌দেহ উদ্ধার করা হয়।
নিহত শামীম আহমেদ ঢাকার কেরানীগঞ্জ এলাকার মো. আলমের ছেলে। তিনি রা‌জৈর উপ‌জেলার বিদ্যানন্দী বাজারে ব্যবসা করতেন এবং পাশের একটি ভবনের নিচ তলায় খালার সঙ্গে বসবাস করতেন।
পু‌লিশ ও এলাকাবা‌সি জানান, বৃহস্প‌তিবার রাতে মোটরসাইকেল নিয়ে বাইরে যাওয়ার পর আর বাড়িতে ফেরেননি শামীম। এরপর শুক্রবার দুপুরে হোসেনপুর ইউনিয়ন পরিষদের পাশের খালের পাড়ে তাঁর মোটরসাইকেলটি দেখতে পাওয়া যায়। পরে খালের পানির মধ্যে তাঁর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শামীম তার খালুর সা‌থে ফা‌মের্সীর দোকা‌নে ব‌্যবসা কর‌তেন।
এব‌্যাপা‌রে রা‌জৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম ব‌লেন, খবর পে‌য়ে মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্তের অপেক্ষা র‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:২১:২৩ অপরাহ্ণ, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

মাদারীপু‌রে খাল থেকে ব‌্যবসায়ী যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:২১:২৩ অপরাহ্ণ, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬